ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

ভাঙ্গুড়ায় ইয়াবা সহ এক যুবক মাদক কারবারি গ্রেফতার

কালের সমাজ ডেস্ক | জুলাই ২৪, ২০২৬, ০৯:৩১ পিএম ভাঙ্গুড়ায় ইয়াবা সহ এক যুবক মাদক কারবারি গ্রেফতার

পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ এর নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ সন্ধ্যা ৬:৩০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানা নৌবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ ছোয়াত ইমন প্রাং(২৫) নামে এক যুবক কে গ্রেফতার করা হয়।
তিনি ভাঙ্গুড়া উপজেলার ভদ্রপাড়া গ্রামের মোঃ আব্দুর রউফের ছেলে।
এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে সর্বমোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়ার থানার ওসি মোঃ সাকিউল আযম জানিয়েছেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান মাদক নির্মূলে পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

কালের সমাজ/কে.পি

Link copied!