ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

লামায় মধুঝিরি গ্রামের নাজিম উদ্দীনের বসতঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, বান্দরবান | মে ২১, ২০২৬, ০৯:৩৬ পিএম লামায় মধুঝিরি গ্রামের নাজিম উদ্দীনের বসতঘর পুড়ে ছাই

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ০৫ টার দিকে হঠাৎ বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন জ্বলে উঠে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে নাজিম উদ্দীনের কাচা বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, যাতায়াতের রাস্তা সংকুচিত হওয়ায় অগ্নিনির্বাপক মালামাল নিয়ে ফায়ার সার্ভিসের বড় গাড়ি সময় মত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

 

কালের সমাজ/কে.পি

Link copied!