ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

লাল সংকেতে দক্ষিণ মোহাম্মদপুর মাদকের অন্ধকার বিস্তার, ধ্বংসের মুখে তরুণ সমাজ

নিজস্ব প্রতিবেদক | মে ২১, ২০২৬, ০৯:২৩ পিএম লাল সংকেতে দক্ষিণ মোহাম্মদপুর মাদকের অন্ধকার বিস্তার, ধ্বংসের মুখে তরুণ সমাজ

এর জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিস্তার। বিশেষ করে ৯নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এলাকায় বর্তমানে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে ও গোপনে মাদক ব্যবসা চললেও কার্যকর পদক্ষেপের অভাবে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে মাদক কারবারিরা। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এলাকার বিভিন্ন অলিগলি, সড়ক, নির্জন স্থান ও বাজারসংলগ্ন এলাকায় বেড়ে যায় মাদকসেবীদের আনাগোনা। ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য সহজলভ্য হয়ে পড়ায় তরুণ ও কিশোরদের একটি অংশ দ্রুত মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এতে সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
 

শুধু দক্ষিণ মোহাম্মদপুর নয়, উপজেলার গৌরীপুর, ইলিয়টগঞ্জ, জিংলাতলী, মালিগাঁও, হাসনাবাদ, রায়পুর, সাচার, বারপাড়া, টঙ্গীবাড়ি, সুন্দলপুর, কালিকাপুর, মারুকা, পাচগাছিয়া, পুটিয়া, উত্তর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায়ও মাদকের বিস্তার বাড়ছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর মতে, কিছু অসাধু চক্র দ্রুত অর্থ উপার্জনের আশায় তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অভিভাবকরা জানান, আগে সন্তানদের নিয়ে তেমন উদ্বেগ না থাকলেও বর্তমানে পরিস্থিতি ভিন্ন। 

সন্ধ্যার পর সন্তানদের বাইরে পাঠাতে আতঙ্ক কাজ করে। অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে, কেউ কেউ পরিবার থেকে টাকা নিয়ে নেশায় জড়িয়ে পড়ছে। পাশাপাশি চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সচেতন ব্যক্তিদের মতে, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং পুরো ভবিষ্যৎ প্রজন্মকে। দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চললেও দৃশ্যমানভাবে কঠোর অভিযান খুব কমই দেখা যায়। ফলে মাদক ব্যবসায়ীরা আরও সক্রিয় হয়ে উঠছে। তারা নিয়মিত অভিযান পরিচালনা, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং তরুণদের খেলাধুলা ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার দাবি জানান।
এ বিষয়ে ও স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সচেতন মহলের মতে, পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগেই কেবল মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

কালের সমাজ/কে.পি

Link copied!