বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সন্ধ্যায় সচিবালয়ের জনপ্রশাসন সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সরাসরি রামিসার বাসার উদ্দেশে রওনা হবেন।
এর আগে রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, বুধবার (২০ মে) আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনায় জড়িত প্রধান আসামি সোহেল রানা ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছেন। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কালের সমাজ/কে.পি

