ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লায় সড়কে গরুর বাজার বসানোর প্রতিবাদে স্মারকলিপি প্রদান

জেলা প্রতিনিধি, কুমিল্লা | মে ২১, ২০২৬, ০৪:৩০ পিএম কুমিল্লায় সড়কে গরুর বাজার বসানোর প্রতিবাদে স্মারকলিপি প্রদান

কুমিল্লায় সড়ক ও মহাসড়কের উপর গরুর বাজার বসানোর প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সচেতন নাগরিক সমাজ। এতে নেতৃত্ব দেন কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব জনাব নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “হাট ও বাজার (স্থাপনা ও ব্যবস্থাপনা) নীতিমালা ২০২৩”-এর ১৫(৩-খ) ধারা অনুযায়ী সড়ক বা মহাসড়কের উপর কিংবা সংলগ্ন স্থানে যানবাহন ও জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করে কোনো অস্থায়ী হাট বসানো আইনত নিষিদ্ধ। কিন্তু কুমিল্লার বিভিন্ন সড়কে নিয়ম অমান্য করে গরুর বাজার বসানো হচ্ছে, যার ফলে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
 

এ অবস্থায় অনতিবিলম্বে সড়কে স্থাপিত এসব বাজার অপসারণ করে খোলা মাঠে স্থানান্তরের দাবি জানানো হয়। একইসঙ্গে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। সচেতন মহল আশা প্রকাশ করেছে, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!