ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পরিবহন শ্রমিক বিপ্লব রুদ্র বাঁচতে চাই : সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

জেলা প্রতিনিধি, কক্সবাজার | মে ২৫, ২০২৬, ০৫:০২ পিএম পরিবহন শ্রমিক বিপ্লব রুদ্র বাঁচতে চাই : সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

কক্সবাজার শহরের বিকেপাল সড়কের বাসিন্দা বিপ্লব রুদ্র। একজন পরিবহন শ্রমিক। যার সংসারে স্ত্রী ছাড়াও ২ ছেলে রয়েছে। এক বছর আগেও যিনি কাজ করে স্ত্রী-সন্তানদের নিয়ে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করে আসছিল।

কিন্তু ২০২৫ সালের জুলাই মাসের দিকে বিপ্লব রুদ্রের জীবনে নেমে এলো অমাবস্যার ঘোর অন্ধকার। রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ভেঙ্গে যায় বিপ্লবের মেরুদন্ড ও পায়ের সব রগ কেটে যায়। 
এরপর কয়েকমাস ধার দেনা করে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করলেও বর্তমানে টাকার অভাবে চিকিৎসা ছাড়াই বাসায় পড়ে আছে বিপ্লব রুদ্র।

স্ত্রী-সন্তানদের নিয়ে কাটছে মানবেতর জীবন। অনেক সময় খাবারও কিনতে পারছে না৷ চিকিৎসার জন্য ৫/৬ লক্ষ টাকা প্রয়োজন। 
এই অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন বিপ্লব রুদ্র। 
সহযোগিতার হাত বাড়িয়ে দিন। 
সহযোগিতা পাঠাতে পারেন : 
01843190871 (নগদ/রকেট)
01890504088 (বিকাশ)
01833864428 (বিকাশ/নগদ)।
 

কালের সমাজ/কে.পি

Link copied!