ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি,মৌলভিবাজার | মে ২৫, ২০২৬, ০৫:০৭ পিএম শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে এর সামনে একটি  লেবু বাগানে ঘাস কাটতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন রাধানগর এলাকার রবিয়া সাঁওতাল এর ছেলে সুনিল সাঁওতাল (৩৫) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার ভোর বেলা নিহত ব্যক্তি ঘাস কাটতে ঐ লেবু বাগানে যান। বাগানের চারিদিকে কাটা তারের বেড়ায় বণ্য শুকুর তাড়ানোর জন্য বিদ্যুৎ সংযোগ থাকায় সেই তারে জড়িয়ে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়।পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্হানীয় সূর্তে  জানা যায় শ্রীমঙ্গলের ডুলু বাড়ি এলাকার অর্জুন নামে একজন মূল মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে বাগনটি পরিচালনা করে আসছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না সাংবাদিকদের  জানান লাস ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে  ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রকৃয়াধীন আছে।

কালের সমাজ/কে.পি 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!