ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রীমঙ্গলে বালুবাহী গাড়ি আটক, ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি,মৌলভিবাজার | মে ২৫, ২০২৬, ০৪:৫৭ পিএম শ্রীমঙ্গলে বালুবাহী গাড়ি আটক, ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধ বালু পরিবহনের অভিযোগে  মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে একটি বালুবাহী গাড়ি আটক করা হয়েছে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

২৪/৫/২০২৬ রবিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!