ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে মৃদু তাপদাহ চলছে, বাড়ছে মানুষের দুর্ভোগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | জুন ৪, ২০২৬, ০৮:৫৬ পিএম গোপালগঞ্জের কাশিয়ানীতে মৃদু তাপদাহ চলছে, বাড়ছে মানুষের দুর্ভোগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ গত ৬দিন থেকে বয়ে যাচ্ছে। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রচন্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ, রিকশা-ভ্যাচচালক কৃষি শ্রমিক ও পথচারীরা। টানা বৃষ্টির পর হঠাৎ করে তাপদাহের কারনে মানুষ কষ্টে পড়েছে। 

স্থানীয় আবহাওয়া অফিস বলছে এই তাপদাহ আরও তীব্র থেকে তীব্রতর হতে পারে। আগামীকাল পর্যন্ত এই তাপদাহ থাকতে পারে। তাপদাহের কারণে মানুষ হাপিয়ে উঠছে হাসফাস করছে ।

অধিকাংশ গ্রামবাসী বলছে তাদের স্বাভাবিক কাজ কম করতে পারছে না। ছিন্নমুল মানুষরা বলছে তারা সকালেই কাজের সন্ধানে বের হয়ে পড়েন। কিন্তু তীব্র গরমের কারণে কাজ করতে পারে না। তাদের আয় উপাজন কমে গেছে। গ্রামের অধিকাংশ মানুষ দুপুরের দিকে বাহির হন না। খুব প্রয়োজন ছাড়া।

কালের সমাজ/কে.পি

Link copied!