ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পিরোজপুরের অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, পিরোজপুর | জুন ৫, ২০২৬, ০৯:৩১ পিএম পিরোজপুরের  অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অটোরিকশার চার্জার সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম (৬০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে হাওলাদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সারারাত চার্জে রাখা অটোরিকশার চার্জার খুলতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ থানার (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!