ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড পরিদর্শনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী

জেলা প্রতিনিধি,খুলনা | জুন ১৬, ২০২৬, ০৭:৫৩ পিএম খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড পরিদর্শনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী

খুলনা শিরোমণিতে অবস্থিত বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্টানে মঙ্গলবার (১৬ জুন) দুপুর দেড় টায় পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। এ সময় মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, প্রতিষ্ঠানটির উৎপাদনস্থল এর  বিভিন্ন সেকশন ঘুরে দেখেন।

সকলের সাথে আলোচনা করেন।সাংবাদিকদের সাথে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন,এই ফ্যাক্টরির মেশিনারিজ গুলো খুবই পুরাতন। এটিকে নতুনভাবে নতুন আঙ্গিকে সাজাতে হবে। আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর কর্মকর্তা, কর্মচারী  ও সিবিএ নেতৃবৃন্দ  কে এই প্রতিষ্ঠানটি নিজেদের মনে করে কাজ করতে হবে। এটা যাতে উৎপাদন আরো বৃদ্ধি করতে পারে সেদিকে আমার মন্ত্রণালয় অবশ্যই নজর রাখবে। 

এই ফ্যাক্টরি ক্যাবল বিক্রি যাতে আরো বাড়ানো যায়,আমরা সকলে মিলে চেষ্টা করব। এখানে খুব উন্নত মানের কেবল উৎপাদন করা হয়।এই কেবলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশীয় বিভিন্ন কোম্পানি ক্যাবল ক্রয় করছে।এখানে যেন কোন অনিয়ম,দূর্নীতি না হয় সেদিকে স্থানীয় সংসদ সদষ্যগন লক্ষ্য রাখবেন।পরিদর্শন শেষে ক্যাবল ফ্যাক্টরীর প্রশাসনিক ভবনের সামনে ১টি আম গাছের চারা রোপন করেন।পরে বাংলাদেশ ক্যাবল শিল্পের কর্মকর্তা,কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দের সাথে মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি  প্রধান অতিথি হিসাবে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বাংলাদেশ ক্যাবল শিল্প লিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম, মহাব্যবস্থাপক (পরিকল্পনা, উন্নয়ন ও মান নিয়ন্ত্রণ) প্রকৌশলী . এনামুল হক,উপমহাব্যবস্থাপক প্রকৌশলী খান অরিন মোঃ শুভসহ বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর সকল কর্মকর্তা, কর্মচারী ও সিবিএ,ও সভাপতি ,সাধারন সমপাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী প্রবেশ করলেই  সকলে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা। ও অভিন্দন জানান।

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!