ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতার পদত্যাগ করে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | জুন ১৬, ২০২৬, ০৭:৪২ পিএম মুকসুদপুরে  ইউপি চেয়ারম্যানসহ ৩  আওয়ামী লীগ নেতার পদত্যাগ করে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের মুকসুদপুরে বহুগ্রাম ইউপি  চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পরিতোষ সরকার, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হারান বালা এবং ৮ নং মহারাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ রইচ মোল্লা, আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছেন।

আজ মঙ্গলবার (১৬ জুন) পৃথক সম্মেলনে ৫ নং বহুগ্রাম ইউপি চেয়ারম্যান পরিতোষ সরকার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হারান বালা এবং ৮ নং মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ রইচ মোল্লা দলীয় পদ থেকে পদত্যাগ করেন।

লিখিত বক্তব্যে তারা বলেন "আমরা সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজ নিজ দলীয় পদ থেকে আজ মঙ্গলবার ১৬/৬/২০২৬ পদত্যাগ করিলাম,  আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমার/ আমাদের কোন সম্পর্ক নাই ভবিষ্যতেও থাকবেনা, আমি/আমরা দেশও জাতির কল্যাণে কাজ করে যাবো।"
 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!