ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, পরিদর্শন করলেন সোনামসজিদ স্থলবন্দর

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ | জুন ১৭, ২০২৬, ০৫:২৮ পিএম প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, পরিদর্শন করলেন সোনামসজিদ স্থলবন্দর

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন। সফরকালে তিনি প্রাচীন গৌড়ের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো ঘুরে দেখার সময় রাষ্ট্রদূতকে বেশ আগ্রহী দেখা যায়। তিনি বিভিন্ন স্থাপনার ছবি ধারণ করেন এবং এলাকার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শনকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, রাষ্ট্রদূতের এ সফর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

কালের সমাজ/কে.পি
 

Link copied!