ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

দেশে কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ......ড. মঈন খান

জেলা প্রতিনিধি, নরসিংদী | জুন ১৯, ২০২৬, ০৪:৫৮ পিএম দেশে কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ......ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-০২ আসনের সংসদ সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকার প্রধান  তারেক রহমান  দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্দ্যোগ গ্রহন করেছেন। 

উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি বিভিন্ন ফলজ,বনজ গাছ রোপনের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি বিএনপি নিয়েছে। যার মাধ্যমে দেশকে সুজলা সুফলা করে পরিবেশগত বিপর্যয় রোধ করতে যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে সরকার।

 আজ ১৯ জুন শুক্রবার দুপুরে পলাশ উপজেলা কৃষি অফিসের আয়োজনে  উপজেলার নতুন কনফারেন্স হল  রুমে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে বীজ,চারা, সার, কৃষি প্রণোদনা,নগদ অর্থ, বৃক্ষরোপণ ও কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এ সময় মঈন খান বলেন,  দেশে  কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন। দেশে যখন খাদ্যের অভাব ছিল সেই সময় তিনি কৃষিকে আধুনিয়কায়ন করে খাদ্যে সয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজিজল হক,পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার,উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক প্রফেসার সাইফুল হক,যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন, উপজেলা  শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট বাসেদ মিয়া, গজারিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আমজাদ হোসেন শামীম, উপজেলা কৃষি সম্পসারণ অফিসার সালেহউদ্দিন, শারমিন আক্তার, কৃষি- কৃষাণীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা।অনুষ্ঠান শেষে ড.মঈন খান উপজেলার বিভিন্ন কৃষকদের মাঝে গাছের চারা,সার,বিজ ও নগদ অর্থ বিতরণ করেন।

এসময় অন্যানের মধ্যে  উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা  বিএনপির  সভাপতি আব্দুল সাত্তার,সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন, উপজেলা  শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট বাসেদ মিয়া, গজারিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আমজাদ হোসেন শামীম, উপজেলা কৃষি সম্পসারণ অফিসার সালেহউদ্দিন, শারমিন আক্তার, কৃষি- কৃষাণীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে কৃষকদের উন্নত প্রযুক্তি ও পরিবেশ বান্ধব নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে গুরুত্বারোপ  ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে  কৃষকদের মাঝে উত্তম কৃষি চর্চা, ফল-সবজি উৎপাদনে মানদণ্ড নির্ধারণ, বাস্তবায়ন ও উচ্চ ফলনশীল ধানের জাত উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে অনুষ্ঠান শেষে ড.মঈন খান উপজেলার বিভিন্ন কৃষকদের মাঝে  রোপা আপন ধান, গ্রীষ্মকালীন মরিচের বীজ,সার,কীটনাশকসহ বিভিন্ন গাছের চারা  ও নগদ অর্থ বিতরণ করেন।
 

 কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!