ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

ফেনী সিভিল সার্জন কার্যালয়ের বাগান মালি এখন ক্যাশিয়ার

জেলা প্রতিনিধি, ফেনী | জুন ২২, ২০২৬, ০৬:২৭ পিএম ফেনী সিভিল সার্জন কার্যালয়ের বাগান মালি এখন ক্যাশিয়ার

ফেনীর স্বাস্থ্য বিভাগের প্রধান কার্যালয় অনিয়ম-দুর্নীতি ভরপুর প্রধান কার্যালয়ের বাগান মালির হাতে জিম্মি পুরা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীদের একজন বাগান মালি নিয়ন্ত্রণ করে। চিকিৎসক থেকে শুরু করে ফেনীর স্বাস্থ্য বিভাগের সকল হিসাব-নিকাশ, প্রশিক্ষনার্থীদের কাছ থেকে সম্মানি ভাতার  টাকা কেটে নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ভুয়া প্রকল্পের ভাউসার সহ ব্যাপক অনিয়ম-দূর্নীতির মুল হোতা একজনই আব্দুর রহিম।

তার কর্মজীবন শুরু হয় বাগান মালি এরপর সিভিল সার্জনের সাথে আতাত করে অফিস সহায়ক বনে নেন চতুর্থ শ্রেণীর কর্মচারী পদমর্যাদার।

আব্দুর রহিম নিয়ম বহির্ভূতভাবে সিভিল সার্জন অফিসের ক্যাশিয়ার পদ দখল করে দেদারসে নিয়ন্ত্রন করে যাচ্ছে। বর্তমানে এই কার্যালয়ের ক্যাশিয়ার পদ দখল করে সম্পদের পাহাড় বানিয়েছেন।

তার বাড়ি ফেনী শহরতলীয় হলেও তিনি শহরে একাধিক স্থানে ফ্ল্যাট ও জমি ক্রয় করে আল্লাহ যদি নিজেদের কোটি টাকার মালিক বনে গেছেন।

কালের সমাজ/কে.পি

Link copied!