কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।
নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শ্রেণিকক্ষের পাঠদান পর্যবেক্ষণ, শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন। দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা, সময়ানুবর্তিতা ও সহযোগিতাপূর্ণ মনোভাব শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
বাইয়ারা ক্লাস্টারের শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্ব দেন এবং শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। তাঁর সহযোগিতাপূর্ণ আচরণ ও দায়িত্বশীল ভূমিকার কারণে ক্লাস্টারের শিক্ষকদের মধ্যে সন্তুষ্টি লক্ষ্য করা যাচ্ছে।

জানা গেছে, সুমন চন্দ্র দেবনাথের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। বর্তমানে তিনি নাঙ্গলকোট উপজেলায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে।
কালের সমাজ/এসআর

