ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার

এম এ হান্নান, শাহজাদপুর, সিরাজগঞ্জ | জুলাই ১০, ২০২৬, ০৪:৫৫ পিএম শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার

 সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাসাকোলা গ্রাম থেকে রতনকান্দি উত্তরপাড়ার বাসিন্দা আ: রহিমের পুত্র   মোঃ সবুজ (৩৫)এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শুক্রবার (১০ জুলাই) সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তার উত্তর পাশে মরদেহটি স্থানীয়রা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সবুজের স্ত্রী  জানায়,  সবুজ গত বুধবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাননি।
শুক্রবার সকালে উপজেলার হাসাকোলা থেকে তাঁর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম  বলেন
সাইফুল ইসলাম বলছেন, “নিহত সবুজের শরীর ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। সে চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চুরি ও ডাকাতির ছয়টি মামলা রয়েছে।
সবুজের মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।  ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে

 

কালের সমাজ/কে.পি

Link copied!