ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে আর্থিক সহায়তা প্রদান

জেলা প্রতিনিধি,ভোলা | জুলাই ১৪, ২০২৬, ০৬:২৯ পিএম তজুমদ্দিনে অসুস্থ ইমামকে আর্থিক সহায়তা প্রদান

ভোলার তজুমদ্দিনে  অসুস্থ ইমামের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি। সংগঠনের তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ফকিরের হাট জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মো. মানছুরের চিকিৎসার্থে নগদ ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত ১৩ জুলাই তজুমদ্দিন উপজেলা সদরে আয়োজিত এক অনুষ্ঠানে  তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জনাব বনি আমিন এর মাধ্যমে তিনি উপস্হিত হয়ে সমাজের পথপ্রদর্শকখ্যাত ইমামের হাতে এই সহায়তার চেক  তুলে দেন। বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, ভোলা জেলা বার কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেদ, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি এ কে এম মহিউদ্দিন জুলফিকার, চাঁদপুর ইউনিয়ন উত্তর বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান দিদার, ভোলা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পঞ্চায়েত, বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুর রবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাওলানা মো: মানছুর দীর্ঘ  দিন যাবত অসুস্হ রয়েছেন। টাকার অভাবে চিকিৎসা  করতে পারছিলেন না।

কালের সমাজ/কে.পি

 

 

Link copied!