ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হাসনাত হান্নান তামিম, মহম্মদপুর (মাগুরা) | জুলাই ২১, ২০২৬, ০৪:৪৫ পিএম মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুরের পুকুরের পানিতে  ডুবে রাইসা (দুই বছর) ও রাফিয়া (সাড়ে তিন বছর) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌশা গ্রামে এ ঘটনা ঘটে। রাইসা ওই গ্রামের আমিনুর রহমান এবং রাফিয়া আলীনূর রহমানের মেয়ে। আমিনুর ও আলীনূর পরস্পর আপন ভাই। দুই মেয়েকে হারিয়ে পরিবার দুইটিতে চলছে শোকের মাতম।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে সবার অজান্তে খেলা করতে করতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাকিব কাওসার তাদের মৃত: ঘোষণা করেন।

ডা. সাকিব কাওসার বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশু দুইটি মারা যায়। আমরা পরীক্ষা করে মৃত: ঘোষণা করি।’

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!