ভোলা
দ্বীপ জেলা ভোলার বিছিন্ন উপজেলা মনপুরার কুখ্যাত ডাকাত স্বপন বাহিনীর প্রধান স্বপনকে অস্ত্র সহ আটক করেছে কোষ্টগার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান-ভোলার মনপুরা থানাধীন কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজারে গত ২১ জুলাই ২০২৬ রাত ১১টা হতে আজ ২২ জুলাই দুপুর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে কুখ্যাত ডাকাত স্বপন বাহিনীর প্রধান স্বপনকে আটক করা হয়। এসময়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় একনলা বন্দুক ও ৮ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত স্বপন (৫০) ভোলার মনপুরা থানার হাজির হাট এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত `স্বপন বাহিনী` এর প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। উল্লেখ্য, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কালের সমাজ/কে.পি

