ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিল মুকসুদপুর ছাত্রদল

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | জুলাই ৩০, ২০২৬, ০৪:৩৪ পিএম শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিল মুকসুদপুর ছাত্রদল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সার্বিক তত্ত্বাবধানে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৯ জুলাই মুকসুদপুর উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মুকসুদপুরের বনগ্রামে শহীদ আরাফাত মুন্সীর কবর জিয়ারত করা হয়েছে।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ আরাফাত মুন্সীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল মাতুব্বর, জোবায়ের আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক কাজী নুরুল ইসলাম নয়ন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসীন মোল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দীপুসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের পরিবারের পাশে থাকা জাতীয়তাবাদী ছাত্রদলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শহীদ পরিবারের প্রতি সহযোগিতা ও খোঁজখবর অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
 

কালের সমাজ/কে.পি
 

Link copied!