ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | আগস্ট ২, ২০২৬, ০৫:৫৯ পিএম মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. বিশ্বদেব মণ্ডল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টুসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কালের সমাজ/কে.পি

Link copied!