ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

হাওরে মিঠা পানির মাছের অভয়াশ্রম করা হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ

সারোয়ার হোসেন শাহীন কটিয়াদী ( কিশোরগন্জ ) প্রতিনিধি | আগস্ট ৯, ২০২৬, ০৪:৩৯ পিএম হাওরে মিঠা পানির মাছের অভয়াশ্রম করা হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ

কিশোরগন্জ জেলার কটিয়াদীতে গত (  ৮ আগস্ট) বিকালে কৃষি এবং মৎস্য ও পানীসন্পদ মত্রী মো: উমির উর রশিদ উপস্হিত হয়ে বলেন  মিঠা পানির মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে হাওর, বিল, নদী ও জলাশয়ে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। হাওর ও জলাভূমির বিভিন্ন এলাকায় বড় গর্ত ও খাঁড়ি তৈরি করে সেগুলো মা মাছের জন্য সংরক্ষিত রাখা হবে। পাশাপাশি অভয়াশ্রমে পাহারাদারের ব্যবস্থাও করা হবে, যাতে কেউ মাছ ধরতে না পারে।

আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ শনিবার (৮ আগস্ট) বিকালে  কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট স্টেডিয়াম পরিদর্শন করেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল উপস্থিত ছিলেন।

মা মাছের অভয়াশ্রম প্রায় বিলীন হয়ে গেছে। যার কারণে প্রাকৃতিক মিঠা পানির মাছ এখন বিলুপ্তির পথে। আগে হাওর ও জলাভূমির বিভিন্ন ডোবা ও খাঁড়িতে মা মাছ আশ্রয় নিত। কিন্তু এখন সেসব স্থান থেকেও নির্বিচারে মাছ ধরে ফেলা হচ্ছে। ফলে মাছের প্রজননের জন্য নিরাপদ স্থান ক্রমেই কমে যাচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় হাওর ও জলাভূমির বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগে বড় গর্ত ও খাঁড়ি তৈরি করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এসব স্থান মা মাছের জন্য সংরক্ষিত থাকবে। সেখানে পাহারাদারের ব্যবস্থাও করা হবে, যাতে অন্যত্র মাছ ধরা হলেও অভয়াশ্রমের মাছ কেউ ধরতে না পারে।

এ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম। এসময় আরো উপস্হিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র মো: তোফাজ্জল হোসেন খান দীলিপ,  সাধারন সন্পাদক মো: আরিফুর রহমান কান্চন সহ বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ।

কালের সমাজ/কে.পি

Link copied!