ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

শ্রীমঙ্গলে বিরল সাইডবোল্ড ওয়াটার স্নেক উদ্ধার

শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি | আগস্ট ২৭, ২০২৬, ০৪:৫৩ পিএম শ্রীমঙ্গলে বিরল সাইডবোল্ড ওয়াটার স্নেক উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাইডবোল্ড ওয়াটার স্নেক উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন৷ বুধবার (২৬ আগস্ট) রাতে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে সাপটিকে উদ্ধার করা হয়৷ বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান,কুঞ্জবন এলাকাবাসী হঠাৎ করে একটি সাপের বাচ্চা দেখে বয় পেয় সাপটিকে আটকে রাখেন৷ পরে স্থানীয় শিক্ষক একরামুল কবীর আমাদের খবর দিলে আমরা সাপটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করি৷ তাৎক্ষশিকভাবে আমরা সাপটির পরিচয় নিশ্চিত হতে পারি নি৷ 

বাংলাদেশ এনিমাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক ও বন্যপ্রাণির চিত্র সংগ্রাহক আদনান আজাদ আসিফ জানান,সাপটি আসলে সাইডবোল্ড ওয়াটার স্নেক৷ সাপটি বিরল প্রজাতির দুর্লভ একটি সাপ৷ সাপটির বাংলা কোন প্রচলিত নাম নেই৷ সাপটিকে রংপুর,কুড়িগ্রাম এলাকায় কদাচিৎ দেখতে পাওয়া যায়৷ সাপটি বিষহীন এবং জলচর সাপ। ​বাংলাদেশ ও ভারতের মিঠাপানির জলাশয়, নদী, খাল ও বিলে মূলত এই প্রজাতির সাপ দেখা যায়। এদের শরীর অপেক্ষাকৃত মোটা এবং পিঠের ওপর কালচে বা ধূসর বাদামী রঙের ছোপ ছোপ দাগ থাকে। 

এটি বিষহীন এবং প্রধানত মাছ ও উভচর প্রাণী (ব্যাঙ) খেয়ে বেঁচে থাকে। এরা অধিকাংশ সময় পানিতে বা জলাভূমির আশপাশে কাটায়। বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক জানান,উদ্ধার করা সাপটিকে আমরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করবো৷ পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে৷

কালের সমাজ/কে.পি

Link copied!