ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাতামুহুরি কলেজে সবুজের অভিযান

জেলা প্রতিনিধি, বান্দরবান | সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৯:৪৬ পিএম প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাতামুহুরি কলেজে সবুজের অভিযান

সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য জেলার বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারি মাতামুহুরি কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের খালি জায়গায় এসব চারা রোপণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরি করাই কর্মসূচির অন্যতম লক্ষ্য। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও বায়ুদূষণ কমাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পিতভাবে গাছ লাগানোর পাশাপাশি বিদ্যমান গাছপালা সংরক্ষণও জরুরি।কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে রোপণ করা প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় বেশি বেশি গাছ লাগাতে উৎসাহিত করা হবে। 

ছাত্রদলের সহসভাপতি মো. হাসান বলেন, একটি সবুজ ক্যাম্পাস শিক্ষার্থীদের মানসিক প্রশান্তির পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও কলেজ ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।এ সময় সরকারি মাতামুহুরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সামশুল আলম, ইংরেজি বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. হাসান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী সহ প্রমূখ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে কলেজ ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা আরও জোরদার হবে। শিক্ষার্থীদের মাধ্যমে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ছড়িয়ে পড়লে পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব হবে জানান তিনি।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!