ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
ভোলায় স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ

ভারতসহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই

জেলা প্রতিনিধি,ভোলা | সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৭:২১ পিএম ভারতসহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:)  হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশেকে ব্রিকস সম্মেলনে অংশ গ্রহণ করার জন্য তেমন উৎসাহ ভারতে থেকে দেখা যায়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সঠিক পর্যাদা দিয়ে ভারত আমন্ত্রন করেনি। ভারত পতিত সরকারের প্রধানমন্ত্রীকে তাদের দেশে আশ্রয় দিয়েছে  সেখানে বসে তাকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। যেটা কাম্য নয়। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখা  দরকার।  কিন্তু ভারত যে সুসম্পর্ক চায় সেটা দেখা যাচ্ছে না। কেবল মাত্র দুই দেশের কূটনৈতিক কথা বার্তা হচ্ছে। আমরা আশা করবো ভারত ও বাংলাদেশের মধ্যে ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক থাকবে। ভারতের সাথে বন্ধুত্ব সুলভ চাই। বাংলাদেশের সাথে ভারতসহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পক চাই। আজ সোমবার সকালে ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, একটি অভ্যুত্থানের মাধ্য দিয়ে স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে। 

প্রায় দুই বছর অন্তবর্তীকালিন সরকার ছিলো। এবছর ফেব্রুয়ারিতে ইতিহাসের সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বিএনপিকে সরকার গঠনের দায়ীত্ব দিয়েছে। সরকারের বয়স মাত্র সাত মাস। গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের দুশাসনের ফলে দেশের প্রতিটি স্তরে ও সকল ক্ষেত্র ধ্বস নেমেছে। তারা হত্যা, খুন, ঘুম, টাকা পাচার, দুর্নীতিতে রেকর্ড করেছে। দেশকে ধ্বসের দার প্রান্তে নিয়ে গেছে। এই পরিস্থিতি থেকে দেশের উন্নয়ন করতে সময় লাগবে। মাত্র সাত মাস পার হয়েছে নতুন সরকারের যা অল্প সময়। তবুও শুরু করেছে উন্নয়

কালেরসমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!