ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৮ নং ওয়ার্ড (ভোলাচং) আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সদস্য সত্য রঞ্জন দাসকে (৫৮) গ্রেপ্তার করেছে নবীনগর থানার পুলিশ। গতকাল (২৭/৯/২৬) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সত্য রঞ্জনের ভাতিজা পিন্টু দাস জানান-"প্রতি দিনের মত রবিবার রাতেও কাকা সত্য রঞ্জন ভোলাচং বাজারে অবস্থিত নিজস্ব ফার্মেসীতে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। এরপর আনুমানিক রাত ৯টার দিকে নবীনগর থানার পুলিশ এসে তাকে (সত্য) আটক করে নবীনগর থানায় নিয়ে যায়।"
নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- সত্যবাবুকে রাজনৈতিক মামলায় গতকাল (২৭/৯) রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ (২৮/৯) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
কালের সমাজ/কে.পি

