আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মানিকগঞ্জের ঘিওরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে সভায় জানানো হয়, এ বছর ঘিওর উপজেলায় ৮৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সুমন দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পূজামণ্ডপ উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন। সভায় পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপত্তা, যানবাহন চলাচল এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
কালের সমাজ/কে.পি

