ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

চিতলমারীতে অবৈধভাবে মজুত ২ হাজার ৪২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

জেলা প্রতিনিধি, বাগেরহাট | অক্টোবর ১, ২০২৬, ০৮:০৫ পিএম চিতলমারীতে অবৈধভাবে মজুত ২ হাজার ৪২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

বাগেরহাটের চিতলমারীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেলে মেসার্স রোহা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এসব সিলিন্ডার জব্দ করা হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো. রিয়াদ মোল্লাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্স অনুযায়ী মাত্র ৪০টি সিলিন্ডার মজুত রাখার অনুমতি থাকলেও সেখানে বিপুলসংখ্যক সিলিন্ডার পাওয়া যায়। উদ্ধার করা সিলিন্ডারের বাজারমূল্য প্রায় ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!