‘দীর্ঘ জীবনের নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় মান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা সমাজসেবা অফিসার আল মাসুদ রানা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুন।
এ সময় বক্তারা প্রবীণদের প্রতি পরিবারের সদস্য ও সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুস্থ জীবন নিশ্চিত করতে পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ ব্যক্তি এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

