ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পুলিশের টানা তৃতীয় দিনের অভিযানে আটক ১৬ কিশোর

মোঃ ইয়াছিন পালোয়ান, ফরিদগঞ্জ (চাঁদপুর) | অক্টোবর ১, ২০২৬, ০৮:০৮ পিএম ফরিদগঞ্জে পুলিশের টানা তৃতীয় দিনের অভিযানে আটক ১৬ কিশোর

‎কিশোর অপরাধ, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে চাঁদপুরের ফরিদগঞ্জে টানা তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।
‎অভিযানে রাতে অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করায় আরও ১৬ জন কিশোরকে আটক করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যার পর চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এবং ফরিদগঞ্জ থানার ওসির তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক চৌকস টিম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে। 

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যারপর কিশোররা অযাচিতভাবে বাইরে অবস্থান ও আড্ডা দেওয়ার সময় ১৬ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাবাদে রাতের বেলায় আড্ডা দেওয়ার উপযুক্ত কোনো কারণ দর্শাতে পারেনি তারা। আটককৃত কিশোরদের বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড যাচাইয়ে পুলিশের নিজস্ব ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (CDMS) পর্যালোচনা করা হয়। এতে তাদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য না পাওয়ায় এবং প্রথমবার সংশোধনের সুযোগ দিতে অভিভাবকদের খবর দেওয়া হয়। ‎পরে স্ব-স্ব অভিভাবকেরা থানায় উপস্থিত হয়ে সন্তানরা ভবিষ্যতে সন্ধ্যার পর পড়ালেখা বাদ দিয়ে অযথা বাইরে ঘোরাঘুরি করবে না মর্মে অঙ্গীকার করেন। 

এরপর লিখিত মুচলেকা গ্রহণ করে পুলিশের পরামর্শক্রমে আটক ১৬ কিশোরকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, কিশোর সমাজকে মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে চাঁদপুরের পুলিশ সুপারের দিকনির্দেশনায় আমাদের এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় অভিভাবকদের আরও সচেতন ও কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফরিদগঞ্জ থানা পুলিশের এ ধরনের প্রতিরোধমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!