ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে এসআরবি-১০ এর পৃথক অভিযানে বিদেশি রিভলবার-ককটেলসহ গ্রেপ্তার ১ স্বাধীন

জেলা প্রতিনিধি, ফরিদপুর | অক্টোবর ৬, ২০২৬, ০৬:৫৪ পিএম ফরিদপুরে এসআরবি-১০ এর পৃথক অভিযানে বিদেশি রিভলবার-ককটেলসহ গ্রেপ্তার ১ স্বাধীন

ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, তিনটি ককটেল, দেশীয় অস্ত্র ও ওয়াকিটকিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে ফরিদপুর কোতোয়ালি থানার উত্তর কালীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১০ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালান।

 অভিযানের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও পরবর্তীতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।এরপর একই দিন সকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ফরিদপুর কোতোয়ালি থানার নিমতলা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে শাফায়েত আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ফরিদপুরের কোতোয়ালি থানার চরকমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে।অভিযানে আটক শাফায়েত

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!