সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ টি পরিবারের মাঝে পরিবার প্রতি ২ বান ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ প্রতিমন্ত্রী ড. এ মুহিত, এমপি।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, মাননীয় প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকাবাল হোসেন হিরু,সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমীন হোসেন, সোনাতনী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি রুবেল রানা ছাত্রদের আহ্বায়ক আল-মামুন জুয়েল প্রমুখ। এ কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও পুনর্র্নিমাণে সহায়তা প্রদানের লক্ষ্যে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

