ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঘুষের বিনিময়ে আসামি ছেড়ে রবিনকে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ পূবাইল থানার এস আই মোঃরফিকুল ইসলামের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি,গাজীপুর | অক্টোবর ২৬, ২০২৬, ০৫:৪৮ পিএম ঘুষের বিনিময়ে আসামি ছেড়ে রবিনকে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ পূবাইল থানার এস আই মোঃরফিকুল ইসলামের বিরুদ্ধে

গাজীপুরের পূবাইল থানায় ৮০ হাজার টাকার বিনিময়ে দুইজন সন্দেহভাজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার এবং রবিন‍‍` নামের এক যুবককে ডাকাতি মামলায় জড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এসআই রফিকুল ইসলাম  বিরুদ্ধে। ঘটনার বিবরণ থেকে জানা যায়, পূবাইলের ‘টপনিস ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্ট কোম্পানি’র অফিসে গত ৪ সেপ্টেম্বর রাতে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ডাকাতির লুন্ঠিত মালামাল (বিশেষ করে মোবাইল ফোন) উদ্ধার অভিযানে নামে পুলিশ। গুলিস্তানের একটি মোবাইলের দোকান থেকে এক নারী একটি চোরাই মোবাইল ক্রয় করলে, সেই সূত্র ধরে পুলিশ রবিন নামের এক যুবককে আটক করে। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে দোকানের মালিক সুমন দোকানের  সামনে গেলে পুলিশ তাঁকেও গ্রেফতার করে। অভিযোগ উঠেছে, পূবাইল থানায় নেওয়ার পর এসআই রফিকুল ইসলাম  ব্যবসায়ী সুমনের কাছ থেকে ৪০ হাজার টাকা এবং ওই নারীর কাছ থেকে আরও ৪০ হাজার টাকা—সর্বমোট ৮০ হাজার টাকা অনৈতিক সুবিধা (ঘুষ) গ্রহণ করে তাঁদের ছেড়ে দেন। তবে   রবিন নামের যুবককে পূর্বের ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এ বিষয়ে ঘুষ ও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে জানতে এসআই রফিকুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, "না ভাই, আমি আপনার কথা  বুঝতে পারছি না, এখন ব্যস্ত আছি, পরে কথা বলছি।" পরবর্তীতে ঘটনার বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)-আতিকুল রহমান সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০:০০ টায় পূবাইল থানাধীন হাবিব ফিলিং স্টেশনের বিপরীত পাশে টপনিস ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্ট কোম্পানির গ্যারেজে ১৫-২০ জনের একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে। তারা নাইট গার্ড ও কোম্পানির কর্মকর্তাদের হাত-পা বেঁধে নগদ ৭০ হাজার টাকা, ৩টি ল্যাপটপ/পিসি, ৩টি স্মার্টফোন, সিসি ক্যামেরা, আইপিএস, গাড়ির পার্টস ও ২ হাজার লিটার ডিজেলসহ প্রায় ১১ লাখ ৪৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। উক্ত ঘটনায় গত ৬ সেপ্টেম্বর কোম্পানীর ম্যানেজার মোঃ এমরান হোসেন টুটুল বাদী হয়ে পূবাইল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন (মামলা নং-০৪)।উক্ত ডাকাতি মামলার তদন্ত ও চোরাই মালামাল উদ্ধারের নামেই পূবাইল থানা পুলিশের বিরুদ্ধে এমন ঘুষ বাণিজ্য ও অপরাধীকে ছাড় দেওয়ার অভিযোগ উঠলো।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!