ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৪

কালের সমাজ ডেস্ক | জুলাই ২৬, ২০২৫, ০২:৫০ পিএম খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৪

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন।শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুর্গম নাড়াইছড়ি এলাকার জোড়া সিন্ধু কারবারিপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, ইউপিডিএফের সশস্ত্র ইউনিটের কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে প্রায় ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএস-এর সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।

এতে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, “জোড়া সিন্ধু এলাকায় সংঘর্ষের খবর পেয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।”

কালের সমাজ//হ.র

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!