কুষ্টিয়ার মিরপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেল উপজেলা চত্বরে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সমাপন অনুষ্ঠানে মিরপুর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার তাপসী রাবেয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও উপজেলা মৎস অফিসার আবুল কাআজাদ।
এসময় উপজেলা পরিসংখ্যান অফিসার ইশরাক হোসেন, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জামাল উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা আরো বলেন, মেলা উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন, বিশেষজ্ঞদের সাথে সরাসরি পরামর্শ এবং সরকারি-বেসরকারি প্রণোদনা ও ছাড়ের সুযোগ করে দিয়ে কৃষকদের আধুনিকায়নে প্রধান ভূমিকা রাখে। কৃষি উদ্ভাবন ও প্রযুক্তি মেলা কৃষিতে প্রযুক্তির শক্তি, দেশের উন্নয়নে নতুন পথ। কৃষি হল আমাদের মূল, আমাদের বেঁচে থাকার উৎস, যেখানে উদ্ভাবন এবং প্রযুক্তির মিশ্রণে তৈরি হয় নতুন সম্ভাবনা।


আপনার মতামত লিখুন :