ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

যশোরে প্রতিবন্ধী অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, যশোর | জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:৫৬ পিএম যশোরে প্রতিবন্ধী অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছা উপজেলায় নিখোঁজের একদিন পর ভাড়ায় চালিত অটোভ্যান চালক মো পারভেজ হোসেনের (প্রতিবন্ধী) মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত মো. পারভেজ হোসেন ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর, উত্তর পাড়া, হাওয়ার মোড় এলাকার বাসিন্দা মোঃ হায়ার ছেলে। তিনি কিছুটা প্রতিবন্ধী ছিলেন এবং জীবিকার তাগিদে ভাড়ায় মোটরভ্যান চালাতেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩টার দিকে পারভেজ হোসেন তার ভাড়ায় চালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। স্থানীয়দের তথ্যমতে, সেদিন রাত আনুমানিক ৮টার দিকে তাকে সর্বশেষ ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর বাজার এলাকায় দেখা যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এর আগে তার অটোভ্যান দু’বার ডাকাতির কবলে পড়লেও তিনি নিরাপদে ফিরে আসতে সক্ষম হন। তবে এবারে অটোভ্যানসহ তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।

পরবর্তীতে শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে শ্রীরামপুর-আঙ্গারপাড়া মাঠ থেকে তার মর*দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান, পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোটরভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে পারভেজ হোসেনকে শ্বাসরোধ করে হ*ত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে গলায় ফাঁস দেওয়ার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!