বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই। বিগত ১৬ বছর স্বৈরাচার শুধু নিজেদের স্বার্থ দেখেছে। এবার এই দেশকে পুনর্গঠন করা হবে।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়। এবারের নির্বাচন দেশকে পুর্নগঠন করার নির্বাচন। গত এক যুগ ধরে দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিলো। তারা কথা বলার স্বাধীনতা পায়নি, একইভাবে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকেও অনেক পিছিয়ে গিয়েছে।
তিনি বলেন, দেশে তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলতে চাই। যুবক ও তরুণদেরকে ট্রেনিং দিয়ে তাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই।

উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় নির্বাচনী যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন বেলা পৌনে ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা মঞ্চে ওঠেন তিনি। মাঠ প্রাঙ্গণে আসতেই হাজার হাজার নেতা-কর্মী করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন তারেক রহমান।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :