খুলনা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত চেকপোস্ট চলাকালীন সময়ে নগরীর কৈয়া বাজার এলাকা থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার দুপুর ১২ টা দিকে টুঙ্গীপাড়া গামী একটি গাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মিলন মাল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে হরিণটানা থানা পুলিশ।
আটক মিলন মাল মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মেট্রোপলিটন দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তাজুল ইসলাম।এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) অমিত, হরিণটানা (ওসি) তদন্ত টিপু সুলতান, এস আই রফিক, এস আই রেজোয়ান, এএসআই মামুন, কনস্টেবল মানিক ও কনস্টেবল হামিমসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হলে সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
পরে মিলন মালকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। দক্ষিণ বিভাগের ডিসি মো. তাজুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ইয়াবা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :