কুষ্টিয়া শহর যুবদলের সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন রাতের আঁধারে রেলের লিজকৃত সম্পত্তির উপর নিয়ম বহির্ভূতভাবে ছাদ ঢালাই করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে , দলের প্রভাব খাটিয়ে অবৈধভাবে এই স্থাপনা তৈরি করছে। লিজকৃত জমির উপর ছাদ ঢালাই করাকে কেন্দ্র করে দলের ভাবমুর্ত্তি নষ্ট হচ্ছে বলে জনসাধারণ জানিয়েছেন । সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রমতে জানা যায়, রেলের লিজকৃত সম্পত্তির নিয়ম অনুযায়ী ছাদ ঢালাই করা সম্পূর্ণ অবৈধ ।
এই বিষয়ে রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন,রেলের লিজকৃত জমিতে স্থায়ী স্থাপনা বা পাকা ছাদ ঢালাই করা আইনত অবৈধ। লিজের শর্ত অনুযায়ী, রেলের ভূমিতে শুধুমাত্র অস্থায়ী স্থাপনা নির্মাণ করা যায়
। অনুমতি ছাড়া বা লিজের শর্ত ভঙ্গ করে পাকা কাঠামো নির্মাণ করলে রেল কর্তৃপক্ষ তা উচ্ছেদ করতে পারে এবং লিজ বাতিল হতে পারে ।তবে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:লিজের ধরন অনুযায়ী কৃষি,বাণিজ্যিক বা আবাসিক লিজ অনুযায়ী শর্ত ভিন্ন হয়, তবে স্থায়ী পাকা ঢালাই সাধারণ লিজের আওতায় অনুমোদিত নয় নিয়মুযায়ী লিজকৃত ভূমিতে যদি কোনো স্থাপনা করার প্রয়োজন হয়, তবে অবশ্যই রেলওয়ে কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিতে হবে।তবে অবৈধ স্থাপনা ঝুঁকি রয়েছে এবং অবৈধভাবে ছাদ ঢালাই করলে আইন অনুযায়ী লিজ বাতিল এবং স্থাপনা ভেঙে ফেলার ব্যবস্থা নেওয়া হয় ।
এ বিষয়ে শহর যুবদলের সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,অভিযোগকৃত দোকান রেলওয়ের সম্পত্তি যা রেলওয়ে কতৃপক্ষের কাছ থেকে লিজ পাওয়ার পরে দোকান করা হয় বর্তমানে দ্বিতীয়তালা নির্মানের উদ্যোগ নেওয়ার কারণে প্রথম তলায় ছাদের পরিবর্ত্তে ষ্টীলের শীট ব্যাবহার করে পাটাতন করা হচ্ছে। রেলের জায়গায় পাকা স্থাপনা নির্মান যেখানে নিষেধ সেখানে দ্বিতীয় তলা নির্মানের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমি সিম্পল কাজ করছি আমি তো পাকা ছাঁদ করছি না যে আমাকে রেলওয়ে কতৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে ।
এদিকে সরজমিনে দেখা যায় অভিযোগকৃত রেলের জায়গায় একটি আধা পাকা দোকানের চালা সড়িয়ে দ্বিতীয় তলা করার জন্য একটি পাকা সিড়ি ঢালাই হয়ে দ্বিতীয় তলার ল্যান্ডিংয়ে গিয়ে শেষ হয়েছে ছাদের মজবুত পাঠাতন তৈরির কাজ চলছে, পাটাতনের কাজ শেষ হলেই দ্বিতীয় তলার গাঁথুনির কাজ শুরু হবে বলে জানা যায়, যা রেলওয়ে কতৃপক্ষের লীজপ্রদান আইনের পরিপন্থী বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যাক্তিগন, বিষয়টি নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :