ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

এ বছরই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | আগস্ট ১৭, ২০২৬, ০৫:২২ পিএম এ বছরই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে সরকার শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বৈঠকে পে কমিশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কমিশনের সুপারিশের বেশ কিছু বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে বিষয়গুলো নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে। এ নিয়ে পরবর্তী সময়ে আবারও বৈঠক হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে বলেন, চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।

নতুন বেতন কাঠামো কার্যকর হলে এর সঙ্গে মূল্যস্ফীতির বিষয়টি সরকার কীভাবে সমন্বয় করবে—এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, পে-স্কেল ঘোষণার সময় এ বিষয়ে সরকারের পরিকল্পনা বিস্তারিত জানানো হবে।

কালের সমাজ/কে.পি
 

Link copied!