ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ২৯ টাকা

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ৭, ২০২৫, ০৫:৫৯ পিএম এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ২৯ টাকা

চলতি অক্টোবর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

 

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কিছুটা কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমে দাঁড়িয়েছে ৫৬ টাকা ৭৭ পয়সা।

এর আগে, গত ২ সেপ্টেম্বর এলপিজি ও অটোগ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা এবং প্রতি লিটার অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালে এখন পর্যন্ত এলপিজি ও অটোগ্যাসের দাম চারবার কমেছে এবং সাতবার বেড়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বাড়ানো হয়, আর কমানো হয়েছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।

Link copied!