ঢাকা শনিবার, ০১ আগস্ট, ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

ইনস্টাগ্রামে প্রভার রহস্যময় পোস্ট!

বিনোদন ডেস্ক | জুলাই ৩১, ২০২৬, ০১:৫৩ পিএম ইনস্টাগ্রামে প্রভার রহস্যময় পোস্ট!

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিজীবন কিংবা অনুভূতি নিয়ে খুব বেশি কথা না বললেও মাঝেমধ্যে রহস্যময় পোস্টে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবারও তেমনই এক আবেগঘন বার্তা দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিগুলোতে সফট প্যাস্টেল রঙের পোশাক, মিনিমাল সাজ ও গ্রেসফুল এথনিক লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। খোলা চুলে হালকা গোলাপি ও সাদা রঙের সালোয়ার-কামিজে তাঁর উপস্থিতি নজর কেড়েছে।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে বেশ আবেগঘন একটি বার্তা লিখেছেন প্রভা।

May be an image of Victoria Peak

তিনি লিখেছেন, ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে- সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।’

তবে এই বার্তাটি ঠিক কার উদ্দেশে লিখেছেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। ফলে পোস্টটি ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।

অনেকের ধারণা, কোনো প্রিয় মানুষকে উদ্দেশ্য করেই হয়তো এমন আবেগঘন কথা লিখেছেন তিনি। যদিও এ বিষয়ে প্রভার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

প্রকাশিত ছবিগুলোতে কখনো পার্কের পাশে বেঞ্চিতে বসে থাকতে দেখা গেছে তাঁকে। আবার কোনো ছবিতে ফুলের নাগাল পাওয়ার চেষ্টা করছেন অভিনেত্রী। অন্য একটি ছবিতে রাস্তার ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।

May be an image of boat

সব মিলিয়ে ছবিগুলোতে প্রভার স্বাভাবিক ও নান্দনিক উপস্থিতিই নজর কেড়েছে। এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন প্রভা। ফয়েজ আহমেদ রেজার পরিচালনায় ‘লুক আ লাইক’ নামের একটি ফিকশনে অভিনয় করেছেন তিনি। ফিকশনটি বঙ্গতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কালের সমাজ/এসআর

Link copied!