ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | জুলাই ৩০, ২০২৬, ০১:৫৩ পিএম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ ক্যারিয়ারে নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে রাজত্ব করছেন দীর্ঘদিন ধরে। রূপালী পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। মাঝে মাঝেই নতুন নতুন রূপ ও গ্ল্যামারাস লুকে ভক্তদের চমকে দেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ রাজকীয় ও আকর্ষণীয় ছবি শেয়ার করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অপু বিশ্বাস। সোনালী রঙের মেটালিক শাড়ির সাথে ঐতিহ্যবাহী অলঙ্কারের নিখুঁত মেলবন্ধনে তোলা ছবিগুলোতে তাকে দেখা গেছে যেন কোনো রাজকুমারী রূপে।

No photo description available.

ছবিগুলোতে নিজেকে জাঁকজমকপূর্ণ লুকে উপস্থাপন করে অপু বিশ্বাস তার পেছনের কারিগরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে স্টাইলিস্টের প্রশংসা করে তিনি লেখেন, ‘আজকের এই লুকের প্রতিটি সূক্ষ্ম ছোঁয়া, প্রতিটি ডিটেইল আর প্রতিটি সৌন্দর্যের পেছনে রয়েছে আমার অসাধারণ স্টাইলিস্ট মাহফুজ কাদরীর নিবেদন, রুচি আর শিল্পীসত্তা।’

নিজের এই রূপান্তরের অনুভূতি জানাতে গিয়ে আবেগপ্লুত ঢালিউডের এই কুইন। রূপালী পর্দার গণ্ডি পেরিয়ে আয়নায় নিজেকে ভিন্নভাবে দেখে তিনি ক্যাপশনে যোগ করেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নতুন করে আবিষ্কার করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌন্দর্য যখন সঠিক হাতে ধরা দেয়, তখন সেটাই হয়ে ওঠে শিল্প।’

May be an image of jewelry

ছবিগুলোতে অপু বিশ্বাসের পোজ, চোখের চাহনি এবং আভিজাত্যের ছোঁয়া ভক্ত-অনুরাগীদের দারুণভাবে আকৃষ্ট করেছে। কমেন্ট বক্সে ঢালিউড তারকার রূপ ও নান্দনিক রুচির ভূয়সী প্রশংসা করছেন নেটনাগরিকরা।

কালের সমাজ/এসআর

Link copied!