ঢাকা রবিবার, ০১ মার্চ, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
ইসরায়েলি হামলা

ইরানের প্রতিরক্ষামন্ত্রী-আইআরজিসি কমান্ডার নিহত: রয়টার্স

কালের সমাজ ডেস্ক | ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:৫৫ পিএম ইরানের প্রতিরক্ষামন্ত্রী-আইআরজিসি কমান্ডার নিহত: রয়টার্স

ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে অবগত দুজন এবং একজন আঞ্চলিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। তারা সবাই শিক্ষার্থী।

স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে হামলাটি ঘটে। এতে হরমোজগান প্রদেশের মিনাব শহরের শাজারে তায়্যিবেহ প্রাথমিক বিদ্যালয় লক্ষ্যবস্তু হয়।

ঘটনার সময় বিদ্যালয়টিতে প্রায় ১৭০ ছাত্রী উপস্থিত ছিল। হামলার পর অনেক শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে বলে জানানো হয়েছে। নিহতদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে।

কালের সমাজ/এসআর

Link copied!