কবি মোহন রায়হানকে আগামী ২ মার্চ সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদানের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। উত্থাপিত অভিযোগ পর্যালোচনার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।
অভিযোগসমূহ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২ মার্চ ২০২৬, সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে।
কালের সমাজ/এসআর

