ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ২২, ২০২৬, ০১:২৭ পিএম প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎ

দেশের যুব উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে স্কাউটিং কার্যক্রম জোরদারে আলোচনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

আজ বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের স্কাউটিং কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। প্রতিনিধিদল স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে সরকারের সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী এ সময় স্কাউট আন্দোলনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনে স্কাউটসের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

May be an image of one or more people

এ সময় স্কাউটসের বিভিন্ন কর্মসূচি, প্রশিক্ষণ কার্যক্রম এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কেও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

কালের সমাজ/এসআর

Link copied!