ঢাকা সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

পাচারের টাকা ফেরত এনে জনকল্যাণে ব্যবহার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ২০, ২০২৬, ০৬:৫৬ পিএম পাচারের টাকা ফেরত এনে জনকল্যাণে ব্যবহার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিগত স্বৈরাচার আমলে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।’

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। এদিন বগুড়ার গাবতলীর বাগবাড়িতে ৯১১ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নারীদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, মায়েরা এগিয়ে না গেলে দেশ আগাবে না। তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদেরও স্বাবলম্বী হতে হবে।

তিনি জানান, এই মাসের মধ্যে আরও ২৩টি উপজেলায় নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী ৫ বছরে, ৪ কোটি পরিবারের মধ্যে ম্যাক্সিমাম পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

হামের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতি নিয়ে তিনি বলেন, স্বৈরাচার সরকারের সময়ে বাচ্চাদের টিকা বিদেশ থেকে আনা হয়নি ৫ আগস্টের পর যে সরকার আসলো তারাও টিকা আনেনি। কিছু মানুষের গাফিলতির কারণে অনেক শিশু প্রাণ হারিয়েছে।
 

কালের সমাজ/ কে.পি

Link copied!