ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

‘চূড়ান্ত ও বিধ্বংসী আঘাত’ হানার হুঁশিয়ারি আইআরজিসির

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ২২, ২০২৬, ১২:৫২ পিএম ‘চূড়ান্ত ও বিধ্বংসী আঘাত’ হানার হুঁশিয়ারি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবার আবারও কড়া সতর্কবার্তা দিয়েছে। সংঘাত ফের শুরু হলে তারা তাদের শত্রুর ওপর ‘চূড়ান্ত ও বিধ্বংসী আঘাত’ হানবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর-এর বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি জানিয়েছে তারা যেকোনো নতুন আগ্রাসনের মুখোমুখি হতে পুরোদমে প্রস্তুত। বাহিনীটি হুঁশিয়ারি দিয়েছে, যদি আবারও যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে তারা ‘শত্রুর অবশিষ্ট সামরিক সক্ষমতা’ ধ্বংস করে দিতে ‘বিধ্বংসী আঘাত’ হানবে।

একই সঙ্গে আইআরজিসি তথাকথিত যুদ্ধবিরতির সময়কে ‘নীরব যুদ্ধক্ষেত্র’ হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, এই সময়েও শত্রুপক্ষের তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি এবং সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে।

বিশেষ করে ইরান ও তার প্রতিপক্ষদের মধ্যে পাল্টাপাল্টি হুমকি, সামরিক প্রস্তুতি এবং সীমিত সংঘর্ষ পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। বিভিন্ন সময় যুদ্ধবিরতির ঘোষণা এলেও বাস্তবে তা পুরোপুরি কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ‘যুদ্ধবিরতি’ থাকলেও উভয় পক্ষই কৌশলগতভাবে নিজেদের শক্তি পুনর্গঠন করছে এবং প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে এই ‘নীরব যুদ্ধক্ষেত্রকে’ আসলেই ভবিষ্যৎ সংঘাতের প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে আইআরজিসির সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, পরিস্থিতি যে কোনো সময় আবারও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।

কালের সমাজ/এসআর

Link copied!