ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

পুলিশ প্রশাসনে বড় রদবদল

কালের সমাজ ডেস্ক | জুন ১১, ২০২৬, ০৯:২৭ পিএম পুলিশ প্রশাসনে বড় রদবদল

পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী জেলায় পুলিশ সুপারসহ (এসপি) একই পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) আবু সাইমকে পঞ্চগড়ে, ডিএমপির ডিসি মনিরুল ইসলামকে মৌলভীবাজারে, ডিএমপির ডিসি এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীতে, ডিএমপির ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহে এবং সিআইডির এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

একই সঙ্গে পঞ্চগড়ের এসপি মিজানুর রহমান, মৌলভীবাজারের এসপি রিয়াজুল ইসলাম ও এসপি মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া নোয়াখালীর এসপি টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে, ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে এপিবিএনে এবং পিবিআইয়ের এসপি রাজীব ফরহান ও ট্যুরিস্ট পুলিশের এসপি নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!